জাকির হোসেন বালিয়াকান্দি :
রাজবাড়ী ৫ জুন ২০২১ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণীসম্পাদ ও ভেটেনারিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগীতায় শনিবার সকাল সাড়ে ১১টার সময় প্রাণিম্পাদ প্রদর্শনী ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রাণিম্পাদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ মো.শাহিনুর রহমান, উপজেলা এলডিডিপি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ সরদার, উপজেলা এলডিডিপি প্রকল্প সমিতির সভাপতি ও রাজবাড়ী জেলা সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম মন্টু, উপ-সহকারী প্রাণিসম্পাদ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ভজন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন প্রাণিম্পাদের প্রদর্শনী গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দ।