আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে কারখানায় আগুন, মেশিনসহ ১৫ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ইউনিটের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস।

শুক্রবার (৪ জুন) রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ব্রখিল মার্কেট সংলগ্ন মেহেদীর মালিকানাধীন এমএই ফ্যাশন নামের একটি কারখানায় এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১ টার দিকে ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগেই কারখানা ছুটি হলে সব শ্রমিক চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

কারখানার মালিক মেহেদী বলেন, হঠাৎ কারখানায় আগুনের সুত্রপাত হয়। পরে নিমিষেই পুরো কারষানায় আগুন ধরে। কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ