আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি :

সাভারের বিরুলিয়ায় পারিবারিক কলহের জেরে হাবিবা (২০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী সালমানকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান বউ বাজার এলাকার আম্বিয়া খাতুনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাবিবা তার স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতো।

পুলিশ জানায়, হাবীবা গত কিছুদিন আগে সাভারে এসে পোশাক কারখানায় চাকরি নেয়। তবে দুইমাস আগে তার চাকরি চলে যায়। সম্প্রতি তার স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। আজ সন্ধ্যার দিকে নিজের শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে বিরুলিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ