আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে কৃষি বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

জাকির হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামালপুর ইউনিয়নের ছবনীপাড়া গ্রামের কুইজ খার বাড়ীতে | বৃহস্পতিবার বিকালে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ (৩য়পর্যায়ে) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে বীজ উৎপাদন ব্লক (প্রদশনী) এর মাঠ দিবস ও বিভিউ ডিস কাশন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনের মাঠ দিবসের আলোচনা সভায় কৃষক মাহাবুব মিয়ার সভপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম শহীদ-নূর-আকবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাজাহান আলী খান প্রমুখ। এ সময় এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ