আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবীর কারাদন্ড

জাকির হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী :

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ফায়ারসার্ভিস স্টেশন এলাকায় মঙ্গলবার বিকালে থানা পলিশ অভিযান পরিচালনা করে গাজা সেবন অবস্থায় তিন জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ তাদেরকে কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ও থানা পুলিশ অভিযান পরিচালনা করে বহরপুর ইউনিয়নের ইলিশকোল ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় গাজা সেবন অবস্থায় ৭পুড়ীয় গাঁজাসহ তিন জনকে আটক করেন। ঘটনার সত্যতা এবং গাজা সেবনের অপরাধ শিকার করায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডসহ জামালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কালাম মন্ডলের ছেলে আব্দুল রউব মন্ডল (৫০)কে দুই হাজার, বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত আইনউদ্দীন শেখের ছেলে হবিবর রহমান শেখ (২৬)কে ৫শত ও রায়পুর গ্রামের মকবুল শেখের ছেলে টুকু শেখ (২০)কে ৫শত সর্ব মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, এস. আই মাজাহারুলসহ সঙ্গী ফোর্স ও এলাকাবাসির লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ