আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী নারুয়া ইউনিয়ন

জাকির হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায় নারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে বহরপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আনুষ্ঠানিক ভাবে নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আম্বিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হারুনর রশীদ হারুন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক বিধান কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিয়াদ হোসেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ