বালিয়াকান্দি প্রতিনিধি. রাজবাড়ি :
সত্যের অনুসন্ধান২৪ ও সারাদিন ডট নিউজ, ৭১ বাংলা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক রুবেল মিয়ার বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডাইরী করেছেন সুদে ব্যবসায়ী মাসুদ মোল্লা।
সাধারণ ডাইরীর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান। রোববার (৩০ মে) এই সাধারণ ডাইরী করেন।
এর আগে শনিবার (২৯মে) রাতে সাংবাদিক রুবেল মিয়া মাসুদ মোল্লার নামে থানায় জিডি করেন। সাংবাদিক রুবেলের জিডি করার পরের দিন বিষয়টি ভিন্নখাতে নিতে তিনি এই পাল্টা জিডি করেন।
জানা যায়, সাংবাদিক রুবেলের পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠে সুদে ব্যবসায়ী মাসুদ মোল্লার (৪০) বিরুদ্ধে।উক্ত ঘটনায় শনিবার (২৯মে) রাতে সাংবাদিক রুবেল মিয়া বাদী হয়ে বালিয়াকান্দি থানায় নিখিত অভিযোগ (ডাইরী নং-১১০৩) দায়ের করেন।
অভিযুক্ত সুদে ব্যবসায়ী মাসুদ মোল্লা বালিয়াকান্দির সদর ইউনিয়নের শেখপাড়া কাদের মোল্লার ছেলে। আর অভিযোগকারী সাংবাদিক রুবেল হোসেন মিয়া বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত ইউসুফ হোসেন মিয়ার ছেলে। সে ৭১ বাংলা টিভি ও সারাদিন ডট নিউজ, সত্যের অনুসন্ধান ২৪ এর জেলা প্রতিনিধি।
সাধারণ ডাইরীতে সাংবাদিক রুবেল উল্লেখ করেন- মাসুদ মোল্লা একজন সুদে কারবারী। গত ২৭ মে বেলা সাড়ে ১২ টার দিকে “ বালিয়াকান্দির সম্ভাব্য এক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ভাইয়েরা বালিয়াকান্দির সব থেকে বড় সুদে কারবারী। টাকার গরমে এদের বৌয়েরা অসহায় পরিবারের সাথে দুর্ব্যবহার হামলা ও ক্ষমতার ভয় দেখান” একটি স্ট্যাটাস দিই।
পরে ২৮ মে রাত সাড়ে ৭টার দিকে বিবাদী তার মোবাইল নম্বর ০১৭১০ ৬৫ ৪০ ৮২ থেকে আমার বোনের মোবাইল ফোনে করে বলে ‘ সৈকতকে পাঠাচ্ছি, রুবেলের পা কেটে নিয়ে আসবে এখনি’।
আমার খালাতো বোন তাৎক্ষণিক বিষয়টি আমাকে অবগত করে সতর্ক থাকতে বলে।
এই জিডির পর রোববার মাসুদ মোল্লা বালিয়াকান্দি থানায় একটি জিডি করেন। তাতে তিনি উল্লেখ করেন- সাংবাদিক রুবেল তার গতিরোধ করে তাকে হুমকি দেন।
এ বিষয়ে মাসুদ মোল্লার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার দুই ভাস্তের মধ্যে পুকুরে গোসল করা নিয়ে ঝামেলা হলে আমার বড় ভাবী দুইটাকেই পুকুর থেকে তাড়িয়ে দেন। তবে রুবেলের খালাতো বোন রুবেল কে ফোন দিয়ে কি বলছে আমি জানি না।রুবেলের খালাতো বোনও আমার ভাবি।এমনকি রুবেলের সাথে আমার গত ১৫ দিন ফোনে কথা বলা তো দূরে থাক দেখা হয় নাই। তবে আজ বালিয়াকান্দি হাসপাতাল এলাকায় আমাকে গতি রোধ করে হুমকি দিয়েছে রুবেল। আমি আজ উক্ত হুমকি দেওয়ার জন্য বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সাংবাদিক রুবেল মিয়া বলেন; আমার জীবনের ঝুঁকি থাকায় আমি শনিবার রাতে বালিয়াকান্দি থানায় একটি জিডি করি। এরই প্রেক্ষিতে
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মাসুদ মোল্লা রবিবারে বালিয়াকান্দি থানায় আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীত ভাবে বানোয়াট ও ভিত্তিহীন একটি জিডি দায়ের করেন। আমি সকাল থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বালিয়াকান্দি বাস স্ট্যান্ডে আমার ছোট ভাই আরজুর দোকানে কিছু সহকর্মীদেরকে নিয়ে নিউজের কাজে ব্যস্ত ছিলাম। তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে।