আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ছোট বোনকে আটকে রেখে বড় বোনকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে বাসায় একা পেয়ে এক তরুনী (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার পারভেজ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান। এর আগে ভুক্তভোগীকে উদ্ধার করে সকালে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত পারভেজ শাসন গ্রামের মোতালেব মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম (২১) সহযোগিতা করেছেন বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগীর মা জানায়, তিনি ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করেন। কাজের সুবাদে সকালে বাসা থেকে কর্মস্থলে গিয়ে রাতে বাড়িতে ফেরেন। ছোট বোনকে নিয়ে সারাদিন একাই বাড়িতে থাকেন ভুক্তভোগী তরুনী। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত শনিবার সকাল ১০টার দিকে ওই তরুনীর ঘরে ঢোকেন অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর ছোট বোনকে অভিযুক্ত সাদ্দাম আটকে রেখে দরজার কাছে দাড়িয়ে পাহারা দেন এবং পারভেজ বড় বোনকে ধর্ষণ করেন। কাজ শেষে বাসায় ফিরলে মাকে সব খুলে বলেন ভুক্তভোগী তরুনী। ওই রাতে ধর্ষিতার মা বাদি হয়ে পারভেজ ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধামরাই থানার পরিদর্শক আতিকুর রহমান জানান, স্বাস্থ্য পরিক্ষার জন্য ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ