আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পরিচয়হীন শিশুর পরিবারের সন্ধান চেয়ে ইউএনওর স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ঠিকানা হারিয়ে ফেলা শিশুর বাবা মা’র সন্ধান চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

রবিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টার দিকে ৫ বছর বয়সী শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফেরাতে তার ব্যক্তিগত ফেইসবুকে এই স্ট্যাটাস দেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, আজ আনুমানিক বেলা ১১ টার দিকে সাভার মডেল থানায় শিশুটিকে নিয়ে আসেন এক ভদ্রলোক। তার আনুমানিক বয়স ৫ বছর। তবে সে নাম ঠিকানা কিছু বলতে পারে না। পরে থানা পুলিশ সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামানকে খবর দেন।

ইমরান মাজহার (Imran Mazhar) নামে ফেসবুক আইডিতে দেওয়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

‘অভিভাবকের সন্ধানে: আজ (রবিবার) আনুমানিক সকাল ১১টায় সাভার মডেল থানায় ছবির শিশুটিকে নিয়ে আসেন এক ভদ্রলোক। শিশুটির আনুমানিক বয়স ৫ বছর। শিশুটি নাম, ঠিকানা কিছু বলতে পারে না। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সাভার, ঢাকার তত্ত্বাবধানে আছে। কেউ চিনে থাকলে ০১৭০৮৪১৪৮৪৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’

এব্যাপারে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, আমরা শিশুটির অভিভাবকের খোঁজ করছি। আপাতত শিশুটি ভাকুর্তার এনজিও ব্যুরো ও মহিলাবিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে কয়েক দিনের জন্য রাখা হয়েছে। অভিভাবকের খোঁজ পেলে যাচাই বাছাই করে তাদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ভাগ্যক্রমে অভিভাবক পাওয়া না গেলে, সরকারি প্রতিষ্ঠান শিশু পরিবার বা এতিমখানায় দেয়া হবে

মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ইউএনও স্যার সহযোগিতা করছেন। এব্যাপারে তিনি আন্তরিকতার সাথে সার্বক্ষণিক নজর রাখছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ