মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ১৭ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে উপজেলার ইছাপুরা ইউনিয়নের শাহআলম চৌধুরী (৬৯) , আলেয়া (৭০), মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের সুদির মন্ডল (৫৫), মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের তায়েবা (৬)।এছাড়াও নারী-পুরুষ ও শিশু সহ উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জনকে কুকুরে কামড় দিয়ে আহত করে।
আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন নিতে বলেন। এবিষয়ে উপজেলা উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সের মেডিক্যাল কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমদের এখানে ভ্যাকসিন না থাকার কারনে ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেই। উপজেলায় ইতিপূর্বে অসংখ্য লোক কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা নিতে এলে ভ্যাকসিন না থাকার কারনে আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নিতে হয়েছে।
এবিষয়ে স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের এখানে ভ্যাকসিন রাখার ব্যবস্থা না থাকার কারনে আমরা আহতদের ঢাকার মহাখালী থেকে ভ্যাকসিম নিতে পরামর্শ দিয়েছি।