আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের দ্বন্দ্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে। গতকাল শনিবার ফুরশাইল গ্রামের জীবন মন্ডলের স্ত্রী অভিযোগ করে বলেন প্রতিপক্ষের হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে তারা।

জানাযায়, গত বৃহস্পতিবার সকাল ৭টায় জীবন মন্ডলের স্ত্রী আলো রানী মন্ডল তার নিজ জমিতে ঘড় তুলতে গেলে একই গ্রামের মো. শাহাবুদ্দিনের স্ত্রী সামলা বেগম তার ছেলে রফিকুল ইসলাম বাবু এসে ঘড় তুলতে বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে।  রফিকুল ইসলাম বাবু তার হাতে থাকা লাঠি দিয়ে আলো রানীর উপর আঘাত করলে তা একজ ফিরিয়ে দেয়। পড়ে সে আলো রানীকে বেধড়ক মারধর করে।

এবিষয়ে আলো রানী মন্ডল বলেন,  আমরা ঘর তুলতে গেলে সালমা বেগম সেখানে বাধা দেয়।  তাদের সাথে কথা কাটাকাটি হয় তখন তার ছেলে রফিকুল ইসলাম বাবু আমার মাথা বাড়ি মারলে আমি সরে যাই পরে সে আমার চুল ধরে মাটিতে ফেলে দেয়। আমার জামা টেনে ছিরে ফেলে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ওরা আমাকে হুমকি দিয়ে চলে যায়। পড়ে রাতে আবার লোকজন নিয়ে সালমাবেগম ও তার ছেলে আমাদের বাড়িতে আসে তখন আমি স্থানীয় মেম্বার কে ফোন করি সে লোকজন নিয়ে আসলে সালমা বেগমের লোকজন চলে যায়।

মালখানগর ইউপি সদস্য মো. হারুনার রশিদ বলেন, মারামারির ঘটনা সত্য মারামারি পরে রাতেও সালমা বেগমের লোকজন জীবন মন্ডলের বাড়িতে যায়।  ফোন পেয়ে আমি সেখানে  গেলে আমার উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান মোহাম্মদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষ দুইটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ