আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে আ’লীগের নেতার বসত ঘরে আগুন আটক- ২

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

গতকাল রাতে রায়পুর রাখালিয়া গ্রামে আওয়ামীলীগ নেতা মনির হোসেন পাটোয়ারীর ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। অল্পের জন্য বেঁচে যান মনির পাটোয়ারীর স্ত্রী সন্তান। গঠনাস্থল থেকে একই গ্রামের মনির আহম্মদের ছেলে মো রুবেল(২৪)

আবু তাহের ছেলে মজিবুর রহমানকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। কান্নাজড়িত কন্ঠে মনির হোসেন বলেন, স্থানীয় মেম্বার মাহফুজ পাটোয়ারী ও তার ছেলে মৃদুল আমাকে প্রতিদ্ধন্ধী মনে করে , মাহফুজের নির্দেশে আমার ঘরে আগুন লাগিয়েছে। আমি জড়িতদের বিচার চাই। গ্রেফতারের কথা স্বীকার করে
এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শ মোঃ শাফায়েত বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ