আনিশা আইরিন আহমেদ (মেঘা)
সাইকেলোগোস (ঢাকা, বাংলাদেশ) একটি সংগঠন যা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২০ সালের ৬ই জুন “আসুন একটি মানসিক স্বাস্থ্য সচেতন সমাজ গড়ে তুলি” এই উদ্দেশ্যটির সাথে এটি কাজ শুরু করে। ওয়ার্কশপ, ইভেন্ট, সেমিনার এবং কাউন্সেলিং সেশন ইত্যাদির মাধ্যমে মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে এই প্রতিষ্ঠানটি। মূলত কিশোর-কিশোরীদের (সাধারণত ১০-১৯ বছর বয়সী) মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।
সাইকেলোগোস মানসিক স্বাস্থ্য সচেতনতাকে প্রচার করার জন্য এবার কিছু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সৃজনশীলতা এমন একটি জিনিস যা সবাইকে আকর্ষণ করে। তাই তারা সৃজনশীলতার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। আমাদের প্রত্যেকের স্বতন্ত্র দক্ষতা এবং গুণ রয়েছে যা আমাদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়তা করতে পারে। এটি মাথায় রেখে তারা আয়োজন করেছে একটি অনলাইন ইভেন্ট যার নাম “Awareness Through Creativity”! ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে দেশের যেকোনো প্রান্তের ছাত্র-ছাত্রীরা। সম্পূর্ণ ইভেন্টটি থাকছে বিনামূল্যে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সবার জন্য ই-সার্টিফিকেট।
সহযোগিতায় আছেন,
Strategic Partner :
YSSE
Monosheba Organization
Organising Partner :
Global Law Thinker Society ( GLTS), Bangladesh Chapter
Promotional & Outreach Partner :
BUBT Creative Den
BUBT Cultural Club
BUBT Photography Club
Radio Partner :
Radio Torongo 94.3 fm
Media Partner :
Daily Agamir Songbad
Gift Sponsor:
Baburchi (বাবুর্চি)
Elegant Rhythm