আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ডাকাতির মালামাল উদ্ধার, আটক ১

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে থেকে বিপুল পরিমাণ ডাকাতির মালামাল উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার ১৭ মে সকাল ১১ টায় জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের ইউছুফ বেপারীর ছেলে মো: রাজিব বেপারীর বাড়ি থেকে ১৩ বস্তা বিদ্যুৎ তার , ৪৯ টি নতুন পুরাতন ব্যাটারি , ১ টি ফ্রীজ, ৬ টি আইপিএস সহ বিপুল পরিমাণ ডাকাতির মালামাল উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ । উদ্ধার কাজে সহায়তা করেন সিরাজদিখান থানার এএসআই হাফিজুর রহমান এএসআই মাজেদুর রহমান। উল্লেখ্য ২৩ এপ্রিল ভোর রাতে ইউএস বাংলা কোরিয়ান সার্ভিসের মালামাল ডাকাতি হলে সিদ্ধিরগঞ্জ থানা একটি ডাকাতি মামলা হয় যাহার নং৩১/৪/২১ ।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাইফুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল ভোর রাতে ইউএস বাংলা কোরিয়ান সার্ভিসের মালামাল ডাকাতি হয়। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করি। তাদের দেওয়া তথ্য ভিত্তিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে রাজিবকে গ্রেফতার করলে তার স্বীকারোক্তির ভিত্তিতে রাজিবের নিজ বাড়ি হতে এই ডাকাতির মালামাল উদ্ধার করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ