আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (৯ মে) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিয়াকৈর উপজেলার ২নং চাপাইর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আসলাম হোসেনের পক্ষ থেকে সীমারপাড় এলাকায় এ ইফতার মাহফিলে প্রায় ৩০০ জন লোকের আয়োজন করা হয়।এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইলিয়াস চৌধুরী, চাপাইর ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি মো. আসলাম হোসেন, সহ-সভাপতি কাউছার, সাধারণ সম্পাদক আশিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু হোসেন, রাসেল, হাসান, রোহুল আমিন, সাগর, নাহিদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ