আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

মানিকগঞ্জ এসএসসি ৯৯ ব্যাচ এর উদ্যোগে হয়ে গেল ইফতার পার্টি

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

বন্ধুত্বের বাঁধনে, থাকবো মোরা এক সাথে, এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার যারা ১৯৯৯ ইং সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তাদের নিয়ে বন্ধুত্বের বাঁধন ধরে রাখার জন্য গঠন করেছে মানিকগঞ্জ এসএসসি ৯৯ ব্যাচ নামে একটি সংগঠন। এরই ধারাবাহিকতায় আজ ০৭/০৫/২০২১ইং তারিখে সামাজিক দুরত বজায় রেখে শতাধিক সদস্য নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থানাধীন কৈতরা রথখোলা মোরে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার পার্টি। অনুষ্ঠানে সবাই সবার কুশল বিনিময় করে। সবাই সবার সহযোগীতা কামনা করেন তারাএবং তারা এ কথাও বলেন আমরা একসাথে যেন থাকতে পারি এবং সবার বিপদে আপদে সহযোগীতাও করার কথা বলেন তারা।এমন বন্ধুত্বের বাধন দেখে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ