আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

এলজিএসপি-৩ এর আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

এলজিএসপি-৩ এর ২০১৯-২০২০ ইং অর্থ বছরের বরাদ্দের আওতায় ঢাকার ধামরাই উপজেলার
সূতিপাড়া ইউনিয়নের দরিদ্র বেকার মহিলাদের মাঝে মঙ্গলবার (৪ মে-২০২১ খ্রীস্টাব্দ) সেলাই মেশিন প্রদান, সূতিপাড়া ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান এবং
সূতিপাড়া ইউনিয়নের ৩টি কমিউনিটি ক্লিনিকে ফার্নিচার সরবরাহ করা হয়েছে।

সূতিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে
এলজিএসপি-৩ এর ২০১৯-২০২০ খ্রীস্টাব্দ অর্থ বছরের বরাদ্দের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার ও ফার্নিচার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার ৯নং সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা।
সভাপতিত্ব করেনঃ সংরক্ষিত মহিলা সদস্য ৭,৮,৯, এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ,এলজিএসপি এর কর্মকর্তা ও সুবিধাভোগীগন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ