মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। রবিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা তাদের দাবি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টার্মিনাল চত্বরে এসে শ্রমিক এবং নেতাকর্মীরা একত্রিত হয়। এ সময় তারা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের দাবি জানায়। সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জু খান যুগ্মসধারণ সম্পাদক আতাউর সরকার, রমজান আলী খান, শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।