আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে শুভসংঘ

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক:

কালেরকন্ঠ শুভসংঘ ঢাকার ধামরাই উপজেলা শাখার উদ্যোগে মেহনতি শ্রমিকদের পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১লা মে) বিশ্ব শ্রমিক দিবসে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এ ৫০জন রিক্সা-ভ্যান-লেগুনা চালক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ’সময় উপস্থিত ছিলেন কালেরকন্ঠ শুভসংঘ ধামরাই উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা রোবেল পারভেজ, সভাপতি মেহবিন আক্তার মুশফিকা, সাধারণ সম্পাদক ইকতিয়াক বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক আফরিনা তাবাচ্ছুম, নাজমূল আলম হৃদয়, সাংগঠনিক সম্পাদক শুভ বাকালী, দপ্তর সম্পাদক মিঠুন কুমার সূত্রধর, প্রচার সম্পাদক রাকিবুল হাসান সিয়াম, অর্থ সম্পাদক আমিনুর ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক কুমার সপ্তর্ষী রায়, ক্রীড়া সম্পাদক ওয়াসিম আকরাম, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সোহানা চৌধুরী টুম্পা, পরিবেশ বিষয়ক সম্পাদক রাবেয়া শাহরীন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ