নিজস্ব প্রতিবেদক:
সাভারের ঐতিহ্যবাহী মানবিক কার্যক্রম ছবিঘরের “এক টাকার দোকান ” প্রকল্পে চিঠি পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফয়সাল জোমাদ্দার । মঠবাড়িয়া উপজেলার হলতা-গুলিশাখালী ইউনিয়নে জন্ম।মঠবাড়িয়া পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং বনানী ১৯নং ওয়ার্ডের যুবলীগ নেতা।তিনি করোনার শুরু থেকে তার নিজ ইউনিয়নে চোখে পরার মত সাহায্য ও ত্রান বন্টন করেছেন।
তারই ধারাবাহিকতা ছবিঘর টিম কয়দিন আগে তার কাছে সাহায্যে বার্তা প্রেরণ করেন।
ছবিঘরের সভাপতি হাসিবুল হাসান ইমু জানান,তিনি তার সাধ্যমত নগদ অর্থ দিয়ে সাহায্য দিয়ে আমাদের সহায়তা করেছেন এবং ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।আমরা তার সাহায্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি পাশাপাশি তার সুস্থতা কামনা করি ও ছবিঘরের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করি।