আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ধান কাটলেন কেন্দ্রীয় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :

দুপুরের কাঠফাটা রোদে রোজা রেখে দেশের ছাত্রলীগ নেতাকর্মীদের উৎসাহ জোগাতে কৃষকের ধান কেটে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় তাদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা যোগ দেন।সোমবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুগন্ধী গ্রামের কৃষকের প্রায় ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। কর্মীদের কৃষকের পাশে দাড়ানোর জন্য উৎসাহ দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেন তারা।সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, করোনা মোকাবেলায় সর্বাত্নক লকডাউনে কাযক্রমে দেশের অনেক কৃষকই ধান কাটা শ্রমিক পাচ্ছেন না। এতে করে যাতে ধান নষ্ট না হয়, সেই লক্ষ্যেই এমন উদ্যোগ। শুধু তাই নয়, সবার অবস্থান থেকে দেশের সবাইকে কৃষকদের পাশের দাড়নোর আহবানও করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ