আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :

করোনা পরিস্থিতির কারণে কৃষকরা ধান কাটা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে। কৃষকদের এই ধান কাটা সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর ঘোষণা অনুযায়ী কৃষকদের ধান কাটা সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে রয়েছে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান)।

ইতিমধ্যেই আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) নারায়নগঞ্জ এ কৃষক এর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে।
এ বিষয়ে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি অসহায় মানুষের সকল সমস্যা নিরসণে আমি যথাসাধ্য চেষ্টা করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ