আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ১৪৭বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে র‌্যাব-১ অভিযান চালিয়ে ১৪৭বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২৪এপ্রিল) দিবাগত রাত ৯.০৫ ঘটিকার সময় র‌্যাব ওই নারী মাদক ব্যবসায়ীকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে পাকা রাস্তার পাশ থেকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলো, জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর এলাকার ওয়াজেদ আলী ভুট্টুর স্ত্রী ছাবিনা (৪৩)।

র‌্যাব-১ ও কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা র‌্যাব-১ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ইং ২৪-০৪-২০২১ তারিখ রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মহিলা মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রয়ের জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে অবস্থান করতেছে। পরে বিষয়টি তাৎক্ষনিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উক্ত স্থানে অভিযানের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ৯.০৫ ঘটিকার সময় উত্তরা র‌্যাব-১ এর (বিজেও-৬১২০৪) সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) মোঃ ফজলুল হক এর নেতৃত্বে সঙ্গীয় কয়েকজন অফিসার ও সিপাহী ফোর্স নিয়ে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ছাবিনা (৪৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ১৪৭বোতল ফেনসিডিল এবং দুইটি মোবাইল ফোনসহ আটক করে র‌্যাব সদস্যরা। পরে ওই নারী স্থানীয় লোকজনের সামনে জিজ্ঞেসাবাদে স্বীকার করেছে সে গাজীপুরের কালিয়াকৈর থানাসহ আশপাশের বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। র‌্যাব আটককৃত ওই নারী ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আগামীর সংবাদকে জানান, র‌্যাব-১ এক নারী মাদক ব্যবসাীকে ১৪৭বোতল ফেনসিডিল এবং দুইটি মোবাইল ফোনসহ আটক করে মামলা দিয়ে কালিয়াকৈর থানা পুলিশের কাছে ২৪-০৪-২০২১ইং তারিখ রাতে হস্তান্তর করে। পরে রবিবার (২৫এপ্রিল) দুপুরে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ