নিজস্ব প্রতিবেদক :
সাভারে দোকানের সামনে যাওয়ায় দলবেঁধে রায়হান (১৫) নামের এক কিশোরসহ ৪ জনকর হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। এসময় স্থানীয় ফল ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে ও কুপিয় যখম করে তারা।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পল্লি মার্কেটে এঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রা।
আহতরা হলেন- ময়মনসিংহ জেলার কতোয়ালি থানার পরানগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে রায়হান (১৫), ফল ব্যবসায়ী শাকিল, শান্ত, ইব্রাহিম ও হাতেম আলী।
অভিযুক্তরা হলেন- মাসুদ (৩০), মেহেদী (৩৩), শরিফ (২২) ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সাভারের ওই এলাকার একটি ফল মার্কেট এর দোকানের সামনে যাওয়াকে কেন্দ্র করে রায়হানের ওপর হামলা করে অভিযুক্তরা। এসময় পার্শ্ববর্তী ফলের দোকানীরা এগিয়ে আসলে তাদে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে মারাত্বকভাবে জখম করে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় অন্যান্যদের সহযোগিতায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে সাভার থানা পুলিশের উপপরিদর্শক সৈকত হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।