সোহেল রানা :
সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানবতার ইফতার বাজার নামে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার(২৫ এপ্রিল) বিকালে সাভার সিটি সেন্টারের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। আজ ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বলেন, রমজান মাস জুড়েই আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন টিপু, রাজীম ভূঁইয়া মিশু প্রমুখ।