আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শিক্ষার্থীদের পাশে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :

করোনা পরিস্থিতির কারনে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে কঠর লক ডাউন এর ঘোষণা দেওয়া হয়েছে। কঠর লক ডাউন দেওয়ায় অনেকেই এখন কর্মহীন। এর প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ওপরেও। অনেক শিক্ষার্থী নিজেরদের খরচ নিজেরাই বহন করে বিভিন্ন কাজ করে। কিন্তু করোনা মহামারী ও লক ডাউন এর কারণে শিক্ষার্থীরা তাদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া প্রদানে চরম ভোগান্তিতে রয়েছে। শিক্ষার্থীদের এই মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। তার ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গিকার করেছে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান)

ইতিমধ্যেই আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) মালিবাগে কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া মওকুফে পদক্ষেপ নিয়েছে এবং তাদের আর্থিকভাবে সহায়তা করেছে। তিনি আবুজর গিফারী কলেজের সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম (ইরফান) বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যায় সহায়তা করেছি। আবুজর গিফারী কলেজের সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যা নিরসণে আমি যথাসাধ্য চেষ্টা করবো।

সাহায্য পাওয়া শিক্ষার্থীরাও প্রশংসা করেছে এমন উদ্যোগের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায় তারা এই সময় অনেকটা অসহায় ছিল কিন্তু এই খারাপ সময়ে ছাত্রলীগের এর উদ্যোগ তাদের স্বস্তি এনে দিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ