আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

১২ তম রমজানে ফরিদপুর জেলা ছাত্রলীগের ইফতার বিতরন

শিশির খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

পবিত্র রমজান মাসের ১২ তম দিনেও ইফতার বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। রবিবার (২৫ এপ্রিল) বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ইফতার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক,হানিফ শেখ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, ছাত্রলীগ নেতা বেনজির সহ আরো অনেকে।

তারা জানান, আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা সব সময় সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে থাকবো, আমাদের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
তারা আরো বলেন, জেলা ছাত্রলীগের এই কর্মসূচি সারামাস চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ