আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের মো. বাসেদ খানের ছেলের মো. মান্নান খান (৩২)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে ইজিবাইক নিয়ে মান্নান আজগানার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি যখন কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া হাজিরপুকুর নামক এলাকায় পৌঁছায় তখন বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা কালিয়াকৈর গামী একটি মালবাহী (ঢাকা মেট্রো ট ১৬-১২৪২) নাম্বারের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ইজিবাইক চালক মান্নান ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে।এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জন বলেন, ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এবং লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ