আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুরে ১৪ অভিযানে ১৩ লাখ ৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

ইলিশ মাছের পোনা সংরক্ষণ ও মা ইলিশের যথাযথ মূল্যয়ানের জন্য ইলিশ মাছ ধরার উপর বিধিনিষেধ অমান্য করায় চাঁদপুর নৌ-সীমানার ভেতর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় (২৩ই) এপ্রিল ১৪ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানের মাধ্যমে ১৩ লাখ ৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । যার মূল্য আনুমানিক মুল্য ২ লাখ ৭৮ হাজার টাকা ।

অভিযানে আটককৃত ১৬ জন জেলেকে পৃথক ১৬টি মামলার মধ্যেমে শ্রীঘরে পাঠানো হয়েছে ।
উক্ত অভিযান মৎস্য বিভাগ ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দিক-নির্দেশনায় পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ,কোষ্টগার্ড এবং মৎস্য বিভাগ।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,
গত ২৪ ঘন্টায় ২৩ এপ্রিল পর্যন্ত বিধি-নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় তাদের এ জাল জব্দ করা হয়।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারগণ এসব ভ্রাম্যমাণ আদালত উপস্হিত থেকে মামলা পরিচালনা করেন।

প্রসঙ্গত থাকে যে, নিষেধাজ্ঞার এ সময়ে জাটকা আহরন, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।
এরপরও কতিপয় অসাধু চক্র নদীতে জাটকা নিধন করতে নানা অপকৌশল ব্যবহারে করেছে।

জাটকা নিধনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এ পযর্ন্ত জেলায় ৫১ হাজার ১’শ ৯০ জন নিবন্ধিত জেলেকে ৪০ কেজি হারে চাল দেয়া হচ্ছে।
ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪ মাস নদীতে জাটকাসহ অন্যান্য মাছ ধরতে না নামার শর্তে জেলেদের এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ