আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে ভিটামিন সি জাতীয় ফল বিতরণ

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে সকল ভর্তিকৃত রোগীদের মাঝে ইফতারের সময় ভিটামিন সি জাতীয় ফল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল -২০২১ খ্রীস্টাব্দ) পবিত্র মাহে রমজান মাসে সারাাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতার করার সময় ধামরাই উপজেলা কমপ্লেক্সে মানবিক চিকিৎসক হিসেবে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত সকল রোগীদের মাঝে ইফতারের সময় ভিটামিন সি জাতীয় ফল বিতরণ করেন।
উল্লেখ্য- করোনা কাল শুরু থেকে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত রোগীদের মাঝে ভিটামিন সি জাতীয় ফলমূল বিতরণ করা হয়েছে।
এছাড়াও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর জনসচেতনতায় করোনা কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত থাকতে করণীয় বিষয়ে নিজে প্রচারণা চালিয়ে গাড়ীতে গাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই সংগঠন এর সদস্যদের নিয়ে পোষ্টার লাগিয়ে, মাস্ক বিতরণ করে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ