আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে হতদরিদ্র মাঝে ইফতার ফুড প্যাক বিতরণ

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সরকার ঘোষিত লকডাউনে অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে ও মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অসহায় কর্মজীবী, রিক্সা চালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী ফুড প্যাক বিতরণ করেছে পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

২নং চরবংশী ৫ নং ওয়ার্ড আয়োজিত পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ জন গরীব অসহায় দের মাঝে, মুড়ি,ছোলা বুট , চিনি, খেজুর, পিয়াজ, আলু, তৈল, সেমাই, দুধ, ডাল, বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম এবং আরো উপস্থিতি ছিলেন পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিরাজ হোসেন, পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সম্মানিত সদস্য মোঃ খোরশেদ আলম লিটন,

উপস্তিত ছিলেন পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামিম হোসেন, আরো উপস্থিতি আর উপস্থিত ছিলেন পূর্ব চরবংশী যুব সমাজ কল্যান ফাউন্ডেশনের ক্রিয়া সম্পাদক মোঃ আল আমিন আরো উপস্থিত ছিলেন অনলাইন প্রচার সম্পাদক মোঃ রুবেল হোসেন আর উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ।

পূর্ব চরবংশী যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম বলেন আমরা এমন ভাবে বিগত দিন থেকে সাহায্য করে আসছি আল্লাহর রহমতে আমার সামনে এমন ভাবে সাহায্য করবো আমরা সব সময় অসহায় মানুষের পাসে আছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ