আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই আড়তদার সমিতির সাবেক সাঃ সম্পাদক নারায়ণ রাজবংশীর পরলোকগমন

রনজিত কুমার পাল (বাবু)ধামরাই (ঢাকা)প্রতিনিধি:

ঢাকার ধামরাই ইসলামপুর মৎস্য আড়ৎদার ও ইসলামপুর বহুমুখী মৎস্য আড়তদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট মৎস ব্যবসায়ী নারায়ন চন্দ্র রাজবংশী বৃহস্পতিবার দুপুর দুই টারদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ,২ মেয়ে সহ আত্মীয়,স্বজন,পাড়া প্রতিবেশী ও বহু শোভাকাংখী রেখে গেছেন।

তিনি সকালে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে অন্যত্র নিতে বলে।সেখান তার স্বজনরা আশুলিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেয়ার পর চিাকৎসাধীন অবস্থায় বেলা ২টায় তার মৃত্য হয়।
তার শবদেহ ধামরাই কায়েতপাড়া (মাঝি পাড়া) নিজ বাড়িতে নিয়ে আসা হলে এতদ্ অঞ্চলের সর্বসাধারণের উপস্থিতিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার(২২শে এপ্রিল) বিকেলেই ধামরাই পৌর মহা শশ্মানে নারায়ন চন্দ্র রাজবংশীর শবদেহ সৎকার- দাহ কার্য্য সম্পন্ন করা হয়।
ধামরাই ইসলামপুর বহুমুখী মৎস্য আড়ৎদার সমিতি অত্র সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ