নিজস্ব প্রতিবেদক :
২২ এপ্রিল বিশ্ব দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন জেলা ও মহানগর শাখায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
এই নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তামিম রহমান বলেন,
গ্রীণ ডিফেন্ডারস বাংলাদেশ একটি পরিবেশ সংরক্ষণকারী সেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা কে ঘিরে আমাদের সবার অনেক প্ল্যানিং আছে। পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করতে নেমে বুঝেছি যে বাংলাদেশের মানুষ পরিবেশ-প্রকৃতি, জীববৈচিত্র নিয়ে কতটা উদাসীন। বাংলাদেশে আমাদের মতো আরো বেশ কয়েকটি সংগঠন পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করছে। যদিওবা এখন মহামারীর কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তবুও আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আমরা একদল সপ্নবাজ তরুন ছুটে চলছি একটি সপ্নের পেছনে। সপ্নটি হলো একটি দূষণ মুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ, মানুষ ও অন্যান্য জীববৈচিত্র এর জন্য বাসযোগ্য পরিবেশ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক বলেন, আমরা সামনে আরো কিছু কর্মসূচীর মাধ্যমে জনগণকে পরিবেশ সংরক্ষণে সচেতন করতে চাই।