আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় দোকানের কর্মচারীকে যৌন হয়রানি, গ্রেপ্তার মালিক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে একটি কাপড়ের দোকানের এক কর্মচারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কাঁঠালবাগান এলাকা থেকে অভিযুক্ত দোকান মালিককে আটক করে পুলিশ।পরে রাতেই তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।অভিযুক্ত মকবুল হোসেন চাঁদপুর জেলার বাসিন্দা। সে আশুলিয়ার কাঁঠালবাগান এলাকায় খান সাহেবের বাড়ির ভাড়াটিয়া।ভুক্তভোগী তরুণী বলেন, তিন মাস আগে তিনি মকবুল নামে ওই ব্যক্তির কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। কিন্তু মাঝে মধ্যেই মকবুল নানা বাহানায় তার শরীরের হাত দিতো। এছাড়াও তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সে। এমনকি তার স্বামীর কাছে ফোন করেও কুরুচিপূর্ণ মন্তব্য করে সাংসারিক অশান্তি সৃষ্টি করে আসছিল।তিনি আরও বলেন, সবশেষ এসব সহ্য করতে না পেরে প্রায় তিন মাস আগে মকবুলের দোকানের চাকরি ছেড়ে পাশে আরেক দোকানে সেলসম্যানের চাকরি নেন। তারপরও ফোনে, কর্মস্থলে ও পথে নানা ভাবে তাকে হয়রানি করতে থাকে মকবুল। গতকাল সকালেও মকবুল তার নতুন কর্মস্থলে এসে ফের কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় সে। পরে উপায়ন্তু না পেয়ে থানায় অভিযোগ করি।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, যৌন হয়রানির অভিযোগ ভুক্তভোগী তরুণী থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় রাতেই অভিযুক্ত মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতাও মিলেছে। আজ দুপুরে আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ