আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলে ঝড়ের হানায় লন্ড ভন্ড চেত্রা নদীর উপর নির্মিত অরুয়াইল -রানীদিয়া বাশের সেতু

সরাইল প্রতিনিধি :

সরাইলে ঝড়ের হানায় লন্ড ভন্ড চেত্রা নদীর উপর নির্মিত অরুয়াইল -রানীদিয়া বাশের সেতু।২৯ মার্চ সোমবার দিবাগত রাত ১ টায় প্রচন্ড শিলা বৃষ্টি ও প্রবল ঝড় হাওয়ার বেগে লন্ড ভন্ড হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইলে চেত্রা নদীর উপর নির্মিত ৭০০ ফুট দৈর্ঘ্যের দেশের বৃহত্তর অরুয়াইল – রানীদিয়া বাশের সেতু।সেতুটির উপর দিয়ে যাতায়াত করে অরুয়াইল পাকশিমূল এলাকার রাজাপুর,কাকরিয়া,চর কাকরিয়া,সিংগাপুর,রানীদিয়া,বড়ইচারা,পরমানন্দপুর,ফতেপুর,হরিপুর,সাইটবাড়িয়া ওবনিয়ার টেকের প্রায় ৫০ হাজার জনসাধারণ। এটি একটি জনগুরুত্বপূর্ণ সেতু। বাশের সেতুটি কে পাকা ব্রিজে রূপান্তর করতে ভুক্তভোগী জনসাধারণ জোড় দাবী জানিয়েছেন।অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম বলেন ১৫ টি গ্রামের জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা এই সেতুটি। এলাকার দুই সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম + শিউলি আজাদ) ও উকিল আব্দুস সাত্তার ভূঞা সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন সেতুটি কে দ্রুত পাকা ব্রিজে বাস্তবায়ন করা হউক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ