সাজন বড়ুয়া সাজু :
আসন্ন ১১ই এপ্রিল হোয়াইক্যং ইউনিয়নের ইউ.পি নির্বাচনে আবারো ফুটবল মার্কায় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার বাবু বাবুধন তঞ্চঙ্গ্যা।
২৫ শে মার্চ রোজ বৃহস্পতিবার টেকনাফ নির্বাচন অফিসে এই প্রতীক ঘোষনা করা হয়।
বর্তমান সফল মেম্বার বাবুধন তঞ্চঙ্গ্যা বলেন আমার প্রতীক যেটাই হউক না কেন জনগণের ভালোবাসায় আমি ৪নং ওয়ার্ড থেকে লড়ে যাবো এবং জনগণের ভোটের মাধ্যমে আমি জয়ী হব। তিনি আরও বলেন আমি মেম্বার হওয়ার পর থেকে জনগণের জন্য যেসব কাজ করে গেছি তা আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ ভাল জানে এবং আমার প্রতি তাদের আবারও আগ্রহ দেখে আমি আবারও মেম্বার পদে লড়ছি।
এছাড়া জানা যায় বাবুধন তঞ্চঙ্গ্যা মেম্বার হওয়ার পর থেকে তার ওয়ার্ডে এমন কোনো জায়গায় নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি তাই ৪নং ওয়ার্ডের সকল জনগণ আবারও সর্বোচ্চ ভোটের মাধ্যমে তাকে জয় করবে বলে আশা করেন।
বাবুধন তঞ্চঙ্গ্যার ছেলে রাহুল চাকমা বলেন আমার বাবা জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আবারও মেম্বার পদে লড়বেন জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে ভোটের মাধ্যমে বাবার জয় নিশ্চিত করবো।