কে এম নজরুল ইসলাম :
মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’’- এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ২৪ মার্চ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে দিবসটির শুরুতে ছিলো র্যালী। র্যালীটি ফরিদগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহম্মেদ চৌধুরী, এমওডিসি ডা. সুব্রত কুমার সাহা, যক্ষা ও কুষ্ট রোগ নিয়ন্ত্রক সহকারী মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, ব্র্যাকের পিও মোঃ নয়ন কবির প্রমুখ। এছাড়াও ব্র্যাকের সকল শাখা কার্যালয়ের কর্মী, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সেবিকাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষার জীবাণু আবিষ্কার এবং এর রোগনির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাঁকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষা দিবস পালিত হয়ে আসছে।