আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে চন্দ্রা  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, হিরু মিয়ার সভাপতিত্বে রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আলতাব হোসেন, এ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসিম আহমেদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলায়মান দেওয়ান, ঢালজোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কৃষ্ণকুমার, সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির দেওয়ান, আশিকুজ্জামান বকুল সহ আওয়ামী যুবলীগের  বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ