আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহন করেন ধামরাই বন্ধু একাদশ বনাম কালামপুর সুপার স্টার।

এ সময় বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম এর সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বালিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ মজিবর রহমানের উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেতনায়-৭১ ধামরাই উপজেলা শাখার আহ্বায়ক মোঃ লুৎফর রহমান।

এ’সময় আরো উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমারত হোসেন, সাধারণ সম্পাদক মােঃ আনিস-উর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মােঃ শামীম হােসেন, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মােঃ রাজিব হাসান প্রমুখ।

পরে প্রধান অতিথি বিজয়ী দল কালামপুর সুপার স্টার ও রানার্স আপ দল ধামরাই বন্ধু একাদশ এর খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।

খেলাটি পরিচলনা করেন মােঃ দেলােয়ার হােসেন, মােঃ মিজানুর রহমান, মােঃ শামসুল রহমান দিপু, মােঃ বাশার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ