আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

গোবিন্দপুর উঃ ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন 

কে এম নজরুল ইসলাম : 
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে গত ১৭ মার্চ বুধবার বিকেল ৪ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাতের জন্য ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।
৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোনায়েম খানের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত ও আগত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এমরান হোসেন মিলন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন খান, ইউনিয়ন আওয়ামীলীগের দেলোয়ার হোসেন ভূঁইয়া, ইউপি মেম্বার জাকির খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান ভূঁইয়া সোহাগ সহ ইউনিয়ন যুবলীগ ও নয়াহাট কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে কেক কেটে ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুররহমান মোহেব্বী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ