নিজস্ব প্রতিবেদক:
বন্ধুত্ব টিকে থাক ভালোবাসার বন্ধনে” এই শ্লোগানকে ধারণ করে এসএসসি ২০০১ ঢাকা উত্তর ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে সাভারে বংশাই নদীর তীরে বন্ধুদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাভার-আশুলিয়া-ধামরাইয়ের বন্ধুদের মিলন মেলায় ঢাকা, নেত্রকোনা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন জেলার বন্ধুগণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতেই আয়োজক কমিটির সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে বংশাই নদীর তীরে একসাথে মিলিত হতে পেরে নিজেদের আবেগ ও অনুভূতির কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত বন্ধুরা তাদের পরিচয় দিয়ে আগামী দিনে সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত প্রকাশ করেন।
এরপর সকল বন্ধুরা মিলে কেক কেটে ২০ বছর পূর্তি পালন করে। এসময় সবাইকে কেকের সাথে নাস্তা পরিবেশন করা হয়। এভাবেই টানা কয়েক ঘণ্টা আড্ডা, মাস্তি আর হৈ হুল্লোড়ে মেতে ওঠে সব বন্ধুরা। চলতে থাকে নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ-পরিচয় ও পরবর্তীতে যোগাযোগের তথ্য বিনিময়। আনন্দ-উল্লাসের মাঝে জমকালো আতশবাজির সংমিশ্রণ নতুন এক মাত্রা যোগ করে। সবশেষে আগামী ২৬ মার্চ আবারো সব বন্ধুদেরকে সাথে নিয়ে পদ্মার তীরে ইলিশ ভোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়। এরই মাঝে সকল বন্ধুদেরকে ইলিশ ভোজনে অংশ নেয়ার জন্য আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে নিজ নিজ আসনটি নিশ্চিত করার আহ্বান জানিয়ে মিলন মেলার সমাপ্তি ঘটে।