আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ট্রাকের চাপায় উমর ফারুক (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উমর ফারুক কুড়িগ্রামের সাতদরগাহ গ্রামের চাঁদ মিয়ার ছেলে। সে রাজধানীর জিহাদ এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, এদিন রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল যোগে সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন ফারুক। এ সময় মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করে। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান লাশ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ