আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার   এসআই মো : মামুন মিয়া 

সিরাজদিখান  প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার নিয়মিত মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মো: মামুন মিয়া।
গতকাল বৃহস্পতিবার ১১ মার্চ দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে ফেব্রুয়ারী ২০২১ মাসিক কল্যান প্যারেডের  হল রুমে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার নিয়মিত মামলার আসামী গ্রেফতার মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রমে মুন্সীগঞ্জ জেলা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এসআই মো: মামুন মিয়ার হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন। এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মাহফুজ আবজাল, অতিরিক্ত পুলিশ সুপার আসফাকুর জামান (সদর সার্কেল),অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান( শ্রীনগর সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম, সিরাজদিখান অফিসার ইনচার্জ সহ জেলার অন্যান্য অফিসার বৃন্দ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ