সাজন বড়ুয়া সাজু কক্সবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে আয়োজিত মিলনমেলা-২১ সম্পন্ন হয়েছে।
আজ ১০ই মার্চ রোজ বুধবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সায়মুন সরওয়ার কমল।
উক্ত মিলনমেলা কে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত হয়।সকাল ১০ টায় উক্ত সংগঠনের সদস্য সচিব বাবু জয় বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য সায়মুন সরওয়ার কমল বলেন এই রকম সংগঠন থাকা খুবই জরুরী কেননা এই রকম সংগঠনের ফলে নিজেদের সমস্যা তুলে ধরা যায়।এই রকম সংগঠন করার ফলে সকলের মধ্যে মিলন ও সম্প্রতি একটি সম্পর্ক স্থাপন করা যায়।তিনি আরও বলেন এই সংগঠন থাকলে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কথা বলা যায়।তাই সকলকে একতাবদ্ধ কাজ করার জন্য আহবান করেন এবং পরিশেষে সবার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন,জেলা কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বাবু অমর বিন্দু বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক জনি ধর,সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া,সহ-যুব বিষয়ক সম্পাদক প্রিতম ধর,শহর শাখার সাধারণ সম্পাদক সাগর পাল সাজু,জেলা কমিটির সিনিয়র কর্মকর্তা প্রদীপ দাশ,সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার আহবায়ক সাজন বড়ুয়া সাজু,টেকনাফ উপজেলা শাখার আহবায়ক দিপংকর চাকমা,চকরিয়া পৌর শাখার সভাপতি রিমন বড়ুয়া,চকরিয়া উপজেলার সভাপতি প্রল্লব বড়ুয়া,রামু উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সৌমিক চৌধুরী প্রাচীর। পরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার আহবায়ক সকল দাশের সভাপতি বক্তব্য শেষ করে কক্সবাজার শহরে অসহায় পথশিশু ও সমাজে পিছিয়ে পড়া মানুষদের দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন এবং উক্ত অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য জেলা ছাত্র ঐক্য পরিষদের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আহবায়ক সজল দাশ ও সদস্য সচিব জয় বড়ুয়া