আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে পাহাড় কাটার দায়ে এক ব্যাক্তিকে জরিমানা

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটা দায়ে মোঃ কামাল প্রকাশ নাগু (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করা হয় । সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী । খোরশেদ আলম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি পাহাড়ের মাটি কেটে বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । সে আর কখনো পাহাড় কাটবেন না এমন প্রতিজ্ঞা করে মুছলেকা দেন তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ