ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা খবর পাওয়া গেছে। ৮ মার্চ সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া এলাকার দেওয়ান বাড়ির মৃত আনসার খানের ছেলে ইমামুল হক শাকিল (১৮) আত্মহত্যা করেছে।
জানা গেছে যে, পরিবারের সকলের সাথে সোমবার দুপুরে আত্মীয়ের বাসায় নেমন্তন্ন খেতে গিয়েছিল শাকিল। খাওয়াদাওয়া শেষ করে পরিবারের সবাইকে সেখানে রেখে বাড়িতে চলে আসে শাকিল। পরিবারের লোকজন সন্ধাকালে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে শাকিলকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
পুলিশ জানায়, শাকিলের সাথে পাশ্ববর্তী বাড়ির একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের কাছে এমন গুঞ্জন শোনা গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমে ব্যর্থ হয়েই হয়তো শাকিল আত্মহত্যার পথ বেছে নেয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি”।