আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুর থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উদ্যোগে বিকালে থানা প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবে খোদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন উপ- পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপ – পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদযাপিত হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশের এলডিসি উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এক ঝলকানো সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ