আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর সোনাগাজীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

আলাউদ্দিন সবুজ.ফেনী প্রতিনিধিঃ

মাটি দস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর দৈনিক দেশরুপান্তর ও বার্তা সংস্থা ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপনকে সোনাগাজী পৌরসভাস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে অশ্লীল ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন নাফিজ উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ী। সে চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লাল খান বাড়ীর মৃত সুলতান আহমদের ছেলে।
এ ব্যাপারে রবিবার (৭ই মার্চ) রাতে সাংবাদিক শফি উল্যাহ রিপন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৩২৬।

জানা যায়, গত ০১ মার্চ তারিখে দৈনিক দেশরুপান্তরে ‘ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন সন্ধ্যায় সোনাগাজীর চিহ্নিত মাটি দস্যু নাফিজ উদ্দিন সাংবাদিক শফি উল্যাহ রিপনকে সামনে পেয়ে অশ্লীল ভাষায় গাল মন্দ করে মারধর করার জন্য উত্তেজিত হয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের অবগত করে রবিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মডেল থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক শফি উল্যাহ রিপন বলেন, নাফিজ উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমি থেকে মাটি বিক্রি করার ভিডিও, ছবিসহ তথ্য সংগ্রহ করলে ও এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নিলে তিনি তদন্ত পূবক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এতে নাফিস উদ্দিন আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান,সাংবাদিক সফি উল্যাহ রিপন একটি সাধারণ ডায়েরি (জিডি) দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ