আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচি সফলে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুরে খাদ্য অধিদপ্তর পরিচালিত ‘খাদ্য বান্ধব’ কর্মসূচির চাল বিতরন কার্যক্রম সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা বঙ্গবন্ধু কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ আমজাদ হোসেন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাইদ, বিপ্লব সরকার, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ