আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে অটোচালককে হত্যা

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ এলাকা থেকে রুবেল (২০) নামের অটোচালকের লাশ উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ।
নিহত রুবেল এর ছোট ভাই রবিউল ইসলাম জানান, আমার ভাই সাভার কলেজের ২য় বর্ষে পড়ে। কলেজ বন্ধ থাকায় সংসারের খরচ জোগাতে ভবানিপুরের আশরাফ এর থেকে একটি অটো ক্রয় করে দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছে ।
শুক্রবার ভোরে মাথায় আঘাতের চিহ্নসহ তার মরদেহ সারদারগঞ্জ বড় কবরস্থানের পাশে পাওয়া যায়।
সে দীর্ঘ পাঁচবছর যাবৎ কাশিমপুরের ভবানীপুর এলাকায় ভাড়া থাকত। অটোরিক্সা বটতলার হারেজের গেরেজে নিয়মিত রাখত। নওগাঁ জেলার রানী নগর থানার বেবরাগাদি গ্রামের সিরাজুল ইসলাম ছেলে। নিহত রুবেলের পিতা মাতা বেক্সিমকো গ্রুপে চাকুরী করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হাসান, কোনাবাড়ী জোনের এসি, কাশিম পুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রুবেল এর পরিবার পরিবার কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ জানান হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ